যশোরে বৃষ্টিবিঘ্নিত চামড়ার হাট
সারাদেশ

যশোরে বৃষ্টিবিঘ্নিত চামড়ার হাট

নিজস্ব প্রতিনিধি:

বর্ষার কারণে জমেনি যশোরের কোরবানি ঈদ পরবর্তী প্রথম চামড়ার হাট। ট্যানারি প্রতিনিধি ও বাইরের ব্যাপারীদের সমাগম এবং চামড়ার আমদানিও ছিলো কম। এ অবস্থায় চামড়ার ক্রয়-বিক্রয় নিয়ে হতাশ ক্রেতা-বিক্রেতা উভয়ই। সংশ্লিষ্টদের দাবি, সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়ন হচ্ছে না ক্রয়-বিক্রয়ে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাটে ঈদ পরবর্তী প্রথম হাট ছিল মঙ্গলবার (৪ আগস্ট)। এ হাটে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা চামড়া ক্রয়-বিক্রয় হয়। কিন্তু ভোর থেকে বিরামহীন বৃষ্টির কারণে হাটে চামড়া নিয়ে আসতে পারেননি ক্ষুদ্র ব্যাপারীরা। খুলনা ও যশোরের কিছু ব্যবসায়ী অল্পসংখ্যক চামড়া নিয়ে এলেও তা কেনার জন্য হাটে ছিলো না ট্যানারি প্রতিনিধি ও বাইরের ব্যাপারী। ফলে হাটে আসা চামড়াগুলোও কাঙ্খিত দামে বিক্রি করতে পারেননি তারা।

এদিকে, ক্রেতাদের দাবি ট্যানারি থেকে বকেয়া না পাওয়ায় এবং সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি নিয়ে সংশয় থাকায় তারা দাম দিয়ে চামড়া কিনতে সাহস পাচ্ছেন না।

ক্রেতারা বলেন, চামড়ার আমদানি নেই। ব্যাপারীরা বেশি দাম চাচ্ছেন। বকেয়া টাকা না পাওয়ায় অর্থ সংকট রয়েছে। যে কারণে চামড়া কিনতে পারছি না। তাছাড়া বেশি দামে চামড়া কিনে তা বিক্রি করবো কোথায়? কারণ ট্যানারি মালিকরাও সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে চায় না। সুযোগ নেওবার চেষ্টা করে।

ক্রেতারা আরও বলেন, বাইরের ব্যাপারী না আসায় চামড়ার দাম কম। আজকের হাটে ভালো মানের চামড়া নেই। যে কারণে কিনতে পারছি না। আগামী শনিবারের হাটের জন্য অপেক্ষা করতে হবে।

বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আলাউদ্দিন মুকুল বলেন, বর্ষার কারণে হাট জমেনি। তবে শনিবারের হাট জমবে এবং ব্যবসায়ীরা আশানুরূপ দামে চামড়া ক্রয়-বিক্রয় করতে পারবেন। সীমান্তে রেড এলার্ট জারি থাকায় এ বছর চামড়া পাচারের কোনও আশংকা নেই বলেও জানান তিনি।

জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেনের দাবি, বড় ব্যবসায়ীদের কারসাজির কারণে সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, সকাল থেকে হাটে আছেন। ছাগল ও গরুর চামড়া যে দামে বিক্রি হচ্ছে তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ব্যবসায়ীরা।

তিনি বলেন, সরকার চামড়া ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ঋণ দিলেও তা মাঠ পর্যায়ে এসে পৌঁছাচ্ছে না। তাছাড়া বড় ব্যাপারীরা নিজেরা লাভবান হতে চামড়া না কিনে বসে থাকছেন। যখন বিক্রেতারা হতাশ হয়ে পড়ছেন, তখন কম দামে কিনছেন। যা চরম অনৈতিক কাজ। চামড়ার পাচার রোধে পুলিশ ও বিজিবির সহায়তায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা