মামার বাড়িতে গিয়ে নদীতে ডুবে রংপুরের নবদম্পতির মৃত্যু
সারাদেশ

মামার বাড়িতে গিয়ে নদীতে ডুবে রংপুরের নবদম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: মামার বাড়িতে বেড়াতে গিয়ে সতী নদীতে ডুবে নবদম্পতি মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর থানার রাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, রংপুর নগরীর বাহার কাছনা গ্রামের মকবুল হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টি (১৯)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজ আলম ও নিহতের স্বজনেরা জানান, দুপুরে রংপুর নগরীর বাহার কাছনা থেকে লালমনিরহাটের রাজপুর গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসেন তারা। প্রচণ্ড গরমের কারণে পার্শ্ববর্তী সতী নদীতে তারা দুজনেই গোসল করতে যান। পরে ঘন্টাখানেক গড়িয়ে গেলেও ওই নবদম্পতি বাড়িতে না আসায় পরিবারের লোকজন সতী নদীর দিকে যান। সেখানে গিয়ে তাদের না পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসে মোবাইল করে বিষয়টি জানান বৃষ্টির মামা ফারুক হোসেন। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিস এবং কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে সতী নদী থেকে আনোয়ারুল হক ও তার স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টির মরদেহ উদ্ধার করে।

স্থানীয় রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা জানান, দুই পরিবারের সঙ্গে কথা বলে দম্পতির মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা