সারাদেশ

ফরিদপুরে ৩৫ নবীন বিসিএস কর্মকর্তাকে বরণ 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: নবীন বিসিএস কর্মকর্তাদের মানবতার কল্যাণে কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ৩৮তম বিসিএসে ফরিদপুর জেলায় সুপারিশপ্রাপ্তদের বাংলাদেশ সিভিল সার্ভিসে স্বাগতম ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, সবার আগে দেশ ও দেশের মানুষ। তাদের সেবাকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। কাউকে কষ্ট দেওয়া উচিত হবে না। আইন প্রয়োগে সদা সতর্ক থাকতে হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সচেষ্ট থাকতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রেখে নিজ দায়িত্ব সম্পাদন করতে হবে।

এ বছর ফরিদপুর জেলায় বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৩৫ জন কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অনুষ্ঠানে নবীন কর্মকর্তা ওই কর্মকর্তাদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়।

ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, সহকারী কমিশনার তিথি মিত্র, আশিক আহমেদ, তারেক হাসান, তানিয়া আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা