সারাদেশ

গজীপুরে সড়ক অবরোধ-ভাঙচুর

সান নিউজ ডেস্ক : গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন: আবারও বাড়ল গ্যাসের দাম

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি হলেন মো. রবিউল (৪০)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার আব্দুল বাকির ছেলে। গাজীপুর বাসান থানাধীন পেয়ারা বাগান এলাকার মোবারকের বাসায় ভাড়া থাকতেন তিনি। সেখানে সুতার ব্যবসা ছিল তার।

আরও পড়ুন: চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে

স্থানীয়রা জানান, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানার এসআই নুরুল ও মাহবুব। পরদিন তিনজন ছাড়া পেলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। পরবর্তীতে পুলিশ রবিউলের কাছে ৫ লাখ টাকা দাবি করে। এই টাকা দিলে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। একপর্যায়ে পরিবার ২ লাখ টাকা দিতে রাজি হলেও ছেড়ে দেয়নি। গতকাল রাতে পুলিশ তার স্ত্রীর কাছে সাদা কাগজে সিগনেচার নেয়। এর ২০ মিনিট পর পুলিশ ফোন দিয়ে জানায় রবিউলকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে ঢাকা মেডিক্যোলে ভর্তি রয়েছে। এরপর পরিবার হাসপাতালে গেলে জানতে পারে সে মারা গেছে।

এ ঘটনা জানার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে তারা সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকা অবরোধ করে পুলিশ বক্স ভাঙচুর করে। পুলিশের ৩ টি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়। এতে যান চলাচল বন্ধ ছিল প্রায় দেড় ঘণ্টা। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, একজন ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। তারা অনেকেই না বুঝে রাস্তায় এসেছে। আমরা তাদের বুঝিয়ে শান্ত করেছি।

পুলিশের হেফাজতে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, এমন কিছু ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা