ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক
ইউক্রেন

প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: শুধু সৌদির হজযাত্রীদের খরচ কমবে

জানা যায়, দিনিপ্রোতে একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ‘ত্রুটিপূর্ণ’ তথ্য দেওয়ার কারণে সেই হামলায় ৪৪ জন নিহত হন। এ ঘটনার জেরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করে জেলেনস্কির উপদেষ্টা বলেন, বড় ধরনের ভুল করে ফেলেছেন তিনি। শনিবার (১৪ জানুয়ারি) দানিপ্রোর একটি আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইউক্রেনে নিহত ৯ হাজারেরও বেশি বেসামরিক

ইউক্রেন দাবি করে, রাশিয়া এ হামলা চালিয়েছে। এদিকে রাশিয়া দাবি করে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। এতে ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপরে পড়ে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, রাশিয়া ‘আবাসিক ভবনে হামলা চালায়নি’।

জানা গেছে, এখন পর্যন্ত এই হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২০ জন।

সাধারণ নাগরিকরা প্রাথমিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইউক্রেনের কিছু সংসদ সদস্য আরেস্তোভিচকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষরও করেন।

আরও পড়ুন: বিজিবি ও আনসারে নতুন ডিজি

ওলেক্সি আরেস্তোভিচ একজন সুপরিচিত ব্যক্তি। ১৬ লাখের বেশি মানুষ তার টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার এবং দুই লাখের বেশি মানুষ নিয়মিত তার ভিডিও দেখেন। ইউটিউবে তার প্রতিদিনের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আপডেট লাখ লাখ মানুষ ফলো করতেন।

সেখানে এই হামলা নিয়ে একটি ভিডিওতে আরেস্তোভিচ বলেন, ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করলে ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দিনিপ্রোর আবাসিক ভবনের ওপর পড়ে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার একটি কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ঐ ভবনে আঘাত হানে, যেটি ভূপাতিত করার সক্ষমতা তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থায় নেই। উপদেষ্টা আরেস্তোভিচের বক্তব্য ‘চূড়ান্ত রকমের ভুল’।

আরও পড়ুন: মুক্তি পেলেন হাজী সেলিম

এরপর তিনি নিজের ভুল স্বীকার করে পদত্যাগের জন্য একটি চিঠি পেশ করেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বা তার কার্যালয় থেকে ওলেক্সির পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে এখন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘ...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা