সারাদেশ

ভালুকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ৮ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে বরই দেয়ার কথা বলে দরজা আটকিয়ে ঘরের ভেতরে ধর্ষণ করেন সাগর (১৯) নামে এক বখাটে যুবক।

উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী এলাকায় সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। ধর্ষক সাগর কড়ুইতলী এলাকার রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকার রিপন মিয়ার ছেলে সাগর প্রতিবেশী পিতৃহারা ঐ ছাত্রীকে বরই গাছ তলা থেকে বরই দেয়ার কথা বলে ঘরে নিয়ে বলপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় মেয়েটির মা স্থানীয় কটন মিলে ডিউটিরত ছিল। রাতে ডিউটি থেকে ফিরলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বললে মেয়েটির মা ৯৯৯ কল করলে পুলিশ এসে সাগরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, মামলা হয়েছে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, ভিকটিমকে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা