প্রতীকী ছবি
সারাদেশ

আবারও সীমান্তে গোলাগুলি

সান নিউজ ডেস্ক: কক্সবাজারে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই

মঙ্গলবার (১৭জানুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামংখালীর সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পরে রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। প্রথমে মনে করেছিলাম- মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে আবারও সে দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ লেগেছে। পরে দেখি, আমার ইউনিয়নের মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে আলোচিত সন্ত্রসী নবী হোসেন গ্রুপের গোলাগুলি হচ্ছে।

আরও পড়ুন: অবৈধ মানি এক্সচেঞ্জে অভিযান, আটক ১৩

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে নারী-পুরুষ দুইজন লোক ওই সীমান্ত দিয়ে প্রবেশ করে। এ সময় সেখানে দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা তাদের জিজ্ঞেসাবাদকালে অতর্কিতভাবে সেদেশের ‘সন্ত্রাসী’ গ্রুপ নবী হোসেনের ২০-৩০ জন অস্ত্রধারী সদস্য বিবিজির টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে অস্ত্রধারীরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী মাদক ডিলার হিসেবে পরিচিত সন্ত্রাসী নবী হোসেনের স্ত্রী। মিয়ানমার থেকে এপারে আসার চেষ্টা করছিল। আমি এই মূর্হতে বিজিবির সাথে সীমান্তে অবস্থান করছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে নিহত ৯ হাজারেরও বেশি বেসামরিক

এদিকে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব জানান, বিজিবির সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ নবী হোসেনের দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা