সারাদেশ

ব্যাংক কর্মকর্তার ১১ বছর কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার টাকা আত্মসাতের মামলায় প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়াকে ১১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১৭ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে অংশ নেবেনা বিএনপি

দন্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়াকে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দামতি গ্রামের মৃত আবদুল গফুর ভূঁইয়ার ছেলে এবং লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার সাবেক ২য় কর্মকর্তা ছিলেন।

সোমবার ( ৯জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন.এম মোরশেদ খান এ রায় প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার ২য় কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের ৪কোটি ৭২ লাখ ৫৮হাজার ৭৪টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে। তার মধ্যে ২০০৩ সালে ৩৩টি এন্টির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়।

আরও পড়ুন: ইলেক্ট্রনিক শিল্প নগরীতে বিদ্যুৎতের লাইন অসম্পূর্ণ

বিষয়টি নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম। তিনি বলেন, দুপুর আড়ারটার দিকে মামলার শুনানি শেষে বিচারক এ.এন.এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে দুটি ধারায় মোট ১১ বছরের কারাদন্ড ও ১৭ লক্ষ টাকা অর্থদন্ড দেন। এ সময় দন্ডপ্রাপ্ত আসমি পলাতক ছিলেন। আসামির সাজা সমূহ যুগপৎ চলবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা