সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর স্ত্রী (২৫) গণধর্ষণরে শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো.সোহেল (২৮)। পলাতক আসামিরা হলো, উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চার জনকে আসামি করে নারীও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার বিজবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে শনাক্ত ও মৃত্যু

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীর একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে সে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। তখন পুকুর পাড় এলাকা কিছু লোক পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। রোববার বিকেলে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামিদের পুলিশ গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা