সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল মা-মে‌য়ের

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে অটোভ‌্যা‌নের সঙ্গে তেলবাহী ট্রাকের সংঘর্ষে মা ও মে‌য়ে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ২০২২ ছিল চ্যালেঞ্জের বছর

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাগবাড়ি ভাঙ্গার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল ও তার মেয়ে ছোয়া উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টুক্কু রুহুলি গ্রামের রফিকুলের স্ত্রী এবং মেয়ে।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

নিহতের পরিবারের সদস্যরা জানান, পারুল ও তার মেয়ে অটোরিকশা ভাড়া করে ভূঞাপুর থেকে তাদের গ্রামের বাড়ি বিলচাপরা যাওয়ার পথে বাগবাড়ি ভাঙ্গার পাড় নামক এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলেই মা ও মেয়ে নিহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সরকার বিদায় সম্ভব নয়

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মা মেয়ে অটোরিকশা করে বাড়ির দিকে যাচ্ছিলো। রাস্তায় তেলবাহী ট্রাকের সাথে ধাক্কায় মা ও মেয়ে দুইজন নিহত হয় এবং আহত অটোরিকশা চালক রনিকে ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরাদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা