হত্যাকাণ্ড
সারাদেশ

খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ: এসএসসি পরীক্ষার্থী জেসিকা মাহমুদ (১৬) হত্যাকাণ্ডে খুনিদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সহপাঠি শিক্ষার্থীরা। বিকেল ৩ টার দিকে শহরস্থ এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আরও পড়ুন: সংসদ অধিবেশন চলছে

পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করে। এ সময় নিহতের সহপাঠি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেসিকা হত্যাকাণ্ডের প্রধান আসামী বিজয় রহমান ও দুই নম্বর আসামী গ্রেফতারকৃত আদিবা আক্তারের ফাঁসি চেয়ে শ্লোগান দেয়। বিকেল ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপী বিক্ষোভকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন শেখ মুজিব সড়ক উত্তাল হয়ে ওঠে।

ঐ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ফাবিয়া আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ের ছাত্রী জেসিকাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। এমন ঘটনা আর যেন না হয়।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

১০ম শ্রেণীর ছাত্রী ইথিয়া বলেন, জেসিকাকে যারা এমন নির্মমভাবে হত্যা করছে তাদের ফাঁসি চাই। গ্রেফতার ছাড়াও যারা জড়িত। তাদের তাড়াতাড়ি গ্রেফতার করে বিচারের দাবি জানাই।

প্রেমের বিরোধ নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকায় শহর ব্যবসায়ী সমিতির বাড়িতে এসএসসি পরিক্ষার্থীকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেছে বিজয় রহমান ও তার প্রেমিকা আদিবা আক্তার।

আরও পড়ুন: দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় নিহত জেসিকার ভাই মো. শাহরিয়ার জিদান বাদী হয়ে হত্যাকাণ্ডের মূলহোতা বিজয় রহমান ও আদিবা আক্তারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক থেকে দুইজনকে আসামী করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা রুজু করেছে।

মামলার প্রধান আসামী বিজয় রহমান শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমানের ছেলে ও দুই নম্বর আসামী আদিবা আক্তার পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহিদ হাসানের মেয়ে।

আরও পড়ুন: নারীদের জয় সর্বত্র

এরমধ্যে দুই নম্বর আসামী আদিবা আক্তারকে বুধবার বিকেলে শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই দিন রাতে গ্রেফতারকৃত আদিবা আক্তার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. শহীদুল ইসলামের আদালেতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. তারিকুজ্জামান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের কোর্টগাঁও এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুর রহমানের বাড়িতে ডেকে নিয়ে তার ছেলে বিজয় ও প্রেমিকা আদিবা এসএসসি পরীক্ষার্থী জেসিকা মাহমুদকে (১৬) মারধর ও শ্বাসরোধ করলে অচেতন হয়ে পড়ে। এতে বন্ধু বিজয় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার।

আরও পড়ুন: ঢাবি ছাত্র হত্যায় ৫ জনের যাবজ্জীবন

কিন্তু ২ ঘন্টা বন্ধু বিজয় ফের এসএসসি পরীক্ষার্থীকে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোরী জেসিকা সদর উপজেলার সাতানিখিল গ্রামের সৌদি প্রবাসী সেলিম মাহমুদের মেয়ে। সে শহরের কোর্টগাঁও এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা