জাতীয়

নারীদের জয় সর্বত্র

সান নিউজ ডেস্ক: আজ নারীদের জয় সর্বত্র, নারীরা আজ সব জায়গায় কাজ করছেন, নারীরা এগিয়ে গেছে, বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন : দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‌‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী পুনাকের নানা কার্যক্রমের প্রশংসা করে বলেন, পুনাক নানা ধরনের সামাজিক কাজ করছে। জনসচেতনতার জন্য নানাবিধ কাজ করছেন। এর পাশাপাশি বিভিন্ন পণ্য উৎপাদন করছে যা অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা শুধু তাদের স্বামীদের সহযোগিতা ও সাহস দেন না, সংগঠনটির (পুনাকের) মাধ্যমে তারা নানাবিধ কাজ করেন। সমাজের নানা ধরনের কাজে অংশ নেয়। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে সহযোগিতা করছে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা।

আরও পড়ুন : ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন

দীপু মনি বলেন, অনেক নারীকে ‘কি করেন’ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কিছুই করি না। তার মানে তিনি সবচেয়ে বড়, জরুরি ও সবচেয়ে কঠিন কাজ সারা দিন করেন। সেটা হচ্ছে ঘর, সংসার সামলানো। আজ নারীদের জয় সর্বত্র। নারীরা আজ সব জায়গায় কাজ করছেন। নারীরা এগিয়ে গেছে।

মন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার ঘর। সেখানে শান্তি, অনুপ্রেরণা থাকলে মানুষ বাইরে তার কাজের জায়গায় সাফল্য লাভ করে। কাজেই ওই সাফল্যের স্ত্রীরা বড় অংশীদার।

তিনি আরও বলেন, কোনো একটি সমাজ, রাষ্ট্রকে এগিয়ে যেতে হলে সেখানে নারী পুরুষের সমান অংশীদার লাগে। সমান অংশগ্রহণ লাগে। অর্ধেক মানুষকে পেছনে ফেলে একটা সমাজ কখনো তার যে সম্ভাবনা আছে সেটাকে বাস্তবায়ন করতে পারে না।

আরও পড়ুন : বিকেলে সংসদ অধিবেশন শুরু

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস লুৎফুল তাহমিনা খান, পুনাকের সাধারণ সম্পাদক নাসিমা আমিন, পুনাকের সহ-সভাপতি মুনমুন আহসান, শারমিন আক্তার খান, মাহমুদা দিদার, দিলরুবা খুরশীদ প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা