ফাইল ফটো
জাতীয়

বিকেলে সংসদ অধিবেশন শুরু

সান নিউজ ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।

আরও পড়ুন : দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

এ দিন বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা এবং কমিটির সদস্যরা।

সভায় মনোনয়ন দেওয়া হবে সভাপতিমণ্ডলীর সদস্য এবং অধিবেশন কার্যদিবসের। এছাড়াও সংসদ অধিবেশনে মনোনয়ন দেওয়া হবে আওয়ামী লীগের সংসদ উপনেতা। এ পদটি শূন্য হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে।

আরও পড়ুন : উপ নির্বাচনে মাহমুদ হাসান রিপন নির্বাচিত

এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় প্রথমদিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর। সবশেষে গৃহীত হবে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব ।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয় গত ৬ নভেম্বর।

আরও পড়ুন : দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

সংসদ সচিবালয় সূত্রে, এই অধিবেশনে বিল উত্থাপিত হতে পারে মোট ১৭টি। এ বিলগুলোর মধ্যে পাস হতে পারে অন্তত ৭ থেকে ৮টি বিল।

আইন শাখা জানিয়েছে, গত ২০তম অধিবেশনে পাস হয়নি এমন বিল জমা রয়েছে ১০টি। নতুন বিল জমা পড়েছে ৭টি।

আরও পড়ুন : শান্তিপূর্ণ ভোট হয়েছে

প্রসঙ্গত, অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা