সারাদেশ

গৌরীপুরে অপহৃত শিশু উদ্ধার

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে শারমিন আক্তার তন্নী (৫) নামে স্থানীয় এক শিশুকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে নেত্রকোণা জেলার সদর থানার রাজুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপহৃত শিশু শারমিন আক্তার তন্নী এ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের নুরুল হকের মেয়ে। মঙ্গলবার রাত ৮ টার দিকে পাশ্ববর্তী অচিন্তপুর ইউনিয়নের ষৌলপাই গ্রামের স্থানীয় একটি ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে অপহরণেরর পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

এ অপহরণের ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ক্ষুদ কালিহর গ্রামের নজরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম বাবু (২৩), দুলাল মিয়ার ছেলে মোঃ মোস্তাকিম (২৬), চাঁন মিয়ার ছেলে এখলাছ মিয়া (১৯), টিকুরী গ্রামের আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২২) ও কোনাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে জসিম উদ্দিন (২১)। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মজুমদার।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অপহরণের দিন রাতে তন্নী তার ফুফাতো বোন তানজিনা আক্তারের (৭) সঙ্গে ষৌলপাই গ্রামে স্থানীয় আল হেলাল জামে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ মাহফিলে যায়। সেখানে অবস্থানকালে রাত ৮ টার দিকে দুই অজ্ঞাত যুবক মোটর সাইকেলযোগে এসে তাদেরকে বলে, তন্নীকে নিয়ে যেতে তার বাবা তাদেরকে পাঠিয়েছেন। তন্নী তখন দুই যুবকের কথায় বিশ্বাস করে তাদের মোটর সাইকেলে চড়ে চলে যায়। এদিকে তন্নীর সঙ্গে থাকা ফুফাতো বোন তানজিলা বাড়িতে এসে তন্নীর মা আকলিমা আক্তারকে ঘটনাটি জানালে তাৎক্ষণিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এরপর এদিন রাত সাড়ে ৯ টার দিকে তন্নীর বাবার মোবাইল নম্বরে কল করে তন্নীকে অপহরণ করা হয়েছে বলে জানায় অপহরণকারীরা। এসময় মুক্তিপণ হিসেবে তন্নীর বাবাকে ১০ লাখ টাকা সংগ্রহ করতে বলা হয়। পরদিন বুধবার সকাল অপহরণকারীরা একই নম্বর থেকে কল করে টাকা সংগ্রহ হয়েছে কিনা জানতে চায় এবং টাকা না পেলে তার মেয়েকে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে।

আরও পড়ুন: বিকেলে সংসদ অধিবেশন শুরু

তিনি বলেন, অপহরণের ঘটনাটি জানার পর গৌরীপুর থানার পুলিশ মোবাইল টেকনোলজির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়ে বুধবার সিরাজুল ইসলাম বাবু, এখলাছ মিয়া, কামরুল ইসলাম ও জসিম উদ্দিন এই চার যুববকে গ্রেপ্তার করে। পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করে এবং ভিকটিমের অবস্থান নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত চার যুবকের দেয়া তথ্যমতে এদিন দিনগত রাতে অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার সদর উপজেলার রাজুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকীমের এক আত্মীয়ের বাসা থেকে অপহৃত তন্নীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মোস্তাকীমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অপহৃত তন্নীর বাবা নুরুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলার গ্রেপ্তারকৃত আসামীদের ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন: নারীদের জয় সর্বত্র

এদিকে অপহৃত মেয়েকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তন্নীর মা আকলিমা আক্তার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা