সারাদেশ

মাদারীপুর শহররক্ষা বাঁধে ভাঙন 

নিজস্ব প্রতিনিধি:

মাদারীপুর: আড়িয়াল খাঁ নদ সংলগ্ন মাদারীপুর শহররক্ষা বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় ওই বাঁধ ভেঙে যায়। পাশের ওয়াক-ওয়ের ২০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে পুলিশ ফাঁড়ি, লঞ্চঘাট, বিদ্যালয়সহ শহরের শত শত স্থাপনাও।

রোববার (২ আগস্ট) সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, শহররক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঝুঁকিতে থাকা বাসিন্দারা বসতবাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন। এরই মধ্যে ভাঙন প্রতিরোধে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, বাঁধের ভেঙে যাওয়া অংশে তিন শতাধিক বালুর বস্তা ফেলা হয়েছে। ভাঙন রোধে কাজ চলছে।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা