সারাদেশ

শঙ্কা উড়িয়ে বরিশালে বৃষ্টি ছাড়াই কাটলো ঈদ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা শনিবার (১ আগস্ট)। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় ঈদ উদযাপিত হয়েছে বরিশালে।

ঈদের আগে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির আশঙ্কার কথা জানালেও তা আর বাস্তবে ফলেনি। এখন রাত ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে না বরিশালের আবহাওয়া অফিস।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার প্রণব কুমার রায় জানান, ঈদের দিন বরিশালের তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ঈদের আগের দিন শুক্রবার (৩১ জুলাই) ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ এবং বাতাসের গতিবেগ উল্লেখযোগ্য কােনো পরিমাণে নেই। ফলে আজকের দিনটিতে গরম অনেক বেশি। তবে এখন পর্যন্ত নদী ও বন্দরগুলোতে কোনো বিপদ সংকেত নেই।

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে ঈদে বৃষ্টি না থাকলেও যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা