সারাদেশ

রংপুর সিটিতে আজই অপসারণ ২০০ টন বর্জ্য

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেছেন, ঈদ-উল আযহার দিন রাতের মধ্যেই মহানগর এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। নির্ধারিত সময়ের আগেই নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্যানেল মেয়র জানান, ঈদের দিন রাতের মধ্যেই প্রায় ২০০ টন বর্জ্য অপসারণ করা হবে। এজন্য সিটি করপোরেশনের ১২০টি ট্রলি, রিকশাভ্যান ও ২৫টি ট্রাক ব্যবহার করা হচ্ছে। কোরবানির বর্জ্যের দুর্গন্ধ রোধে ব্লিচিং পাউডারের ব্যবস্থা রাখা হয়েছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে থেকে বর্জ্য সংগ্রহ করছেন।

কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণে নগরীর ৩৩টি ওয়ার্ডকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে। এসব জোনে এক হাজার ৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। কন্ট্রোলরুমে কার্যক্রমের তদারকি করছেন বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা। সবাই সচেতন হলে ২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ সম্ভব হবে।

এ সময় রসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর সেকেন্দার আলী, রসিকের সচিব রাশেদুল হক, বর্জ্য ব্যবস্থাপনা শাখার তিন জোনের প্রধান মিজানুর রহামন মিজু, হাসান রাহি ও শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা