সারাদেশ

বরিশাল কারাগারে স্বজনদের খাবার পাঠানো ও মোবাইলে কথা বলা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বিগত বছরগুলোতে বিশেষ দিবসে জেলকোড শিথিল করা হতো। স্বজনদের খাবার পৌঁছাতো কারাবন্দিদের কাছে। কিন্তু করোনা ও জঙ্গি হামলার হুমকির পর স্বজনদের দেওয়া খাবার নিচ্ছে না কারা কর্তৃপক্ষ। এমনকি স্বজনদের সাথে মোবাইল ফােনে কথা বলায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদ-উল আযহার দিনে উন্নতমানের খাবার কারা কর্তৃপক্ষ সরবরাহ করবে বলে জানান বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার নূর মুহাম্মদ মৃধা। তিনি বলেন, পরিস্থিতির কারণে শক্ত ভূমিকা পালন করতে হচ্ছে। ঈদে কারাবন্দিরা স্বজনদের সঙ্গে মুঠোফোনেও কথা বলতে পারবেন না।

কারাগার সূত্রে জানা গেছে, দেশের কারাগারগুলোতে গত এপ্রিল মাস থেকে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রাখাসহ নানামুখী পদক্ষেপ নিয়েও করোনার সংক্রমণ ঠেকানো যায়নি। বরিশাল কেন্দ্রীয় কারাগারে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তাই এবার ঈদে কারা কর্তৃপক্ষ কোনোভাবেই করোনার ঝুঁকি বাড়াতে রাজি নন।

জেলার নূর মুহাম্মদ মৃধা বলেছেন, কারাগারে আজ এক হাজার ১০০ বন্দি রয়েছেন। সরকার প্রতি বছর ঈদে কিছু কয়েদির কারাদণ্ড মওকুফ করেন। তবে এবার ঈদকে কেন্দ্র করে বরিশাল কারাগারে কোনো কয়েদির বিশেষ বিবেচনায় সাজা মওকুফের সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা