সারাদেশ

ঘরমুখী মানুষের ঈদ কাটছে যানজটে

নিজস্ব প্রতিনিধি:

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে প্রায় ২০ ঘণ্টা জ্যামে বসে আছেন ঘরমুখো মানুষ। অবশেষে সেখানেই তাদের ঈদ কাটছে।

যানজটে আটকে থাকায় তারা ঈদে বাড়ি যেতে পারেননি। তাই বাধ্য হয়ে আজ শনিবার (১ আগস্ট) ঈদ-উল আযহা কাটাতে হচ্ছে ফেরিঘাটেই।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানী থেকে বাড়ি ফিরতে শুরু করেন মানুষজন। শুক্রবার (৩১ জুলাই) ঈদের আগের দিন হওয়ায় ঢাকা ছাড়েন অনেকেই। তবে সন্ধ্যার পর পদ্মার তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

পদ্মাসেতুর কনস্ট্রাকশান ইয়ার্ডের কিছু অংশ বেশ কিছু মালামাল নদীতে ডুবে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয় তারা। নৌ-পথটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শিশু, নারী ও বৃদ্ধ মানুষজন।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর থেকে সারি সারি গাড়ির চাপ বাড়তে থাকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। এর ফলে পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ দীর্ঘ হতে থাকে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বাড়ি ফেরা মানুষদের চাপ বেড়েছে। তাই দুর্ভোগ লাঘবে যানবাহন পারাপারের জন্য ১৪টি ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, দুপুর ১২টার পর স্বাভাবিক হবে ফেরি পারাপার।

বিআইডব্লিউটিসির পাশাপাশি তিনি ও তার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, আনসার ও দমকল বাহিনীর সদস্যরা ঘাটে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ /সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা