সারাদেশ

স্বাস্থ্যবিধি মেনেই রংপুরের ছয় হাজার মসজিদে ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

রংপুর: করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে উত্তরের বিভাগীয় নগরী রংপুরের মসজিদে মসজিদে ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল আটটায় রংপুর কোর্ট মসজিদে ঈদের জামাত হয়। সেখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা অংশ নেন। এর পরেই রংপুর কেরামতিয়া জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মসজিদ, আশরাফিয়া জামে মসজিদ, কামাল কাছনা জামে মসজিদসহ নগরী ও জেলার প্রায় ছয় হাজার মসজিদে ঈদের নামাজ আদায় হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয় সূত্র মতে, রংপুর মহানগরসহ জেলার আট উপজেলায় ছোট-বড় মিলে পাঁচ হাজার ৯০টি তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এছাড়া বেশকিছু ওয়াক্তি মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব মসজিদে ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এই উৎসবকে ঘিরে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু সদনগুলোতে বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা