সারাদেশ

স্ত্রীর স্বীকৃতি না পেয়ে প্রেমিকের বাড়িতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: কাশিয়ানীতে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ায় প্রেমিকের বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা নিশি। শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতের এই ঘটনার পর অভিযুক্ত প্রেমিক আফজাল গাঢাকা দিয়েছেন

শনিবার (১ আগস্ট) সকালে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া অভিযুক্ত আফজালের পরিবারের বরাত দিয়ে জানান, উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে আফজাল হোসেন খানের সঙ্গে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের নাজনিন আক্তার নিশির প্রেমের সম্পর্ক হয়। এরপর তাকে বিয়ে করেন। এমন দাবি নিয়ে গত দুই তিনদিন আগে নিশি আফজালদের বাড়িতে এসে ওঠেন। তবে নিশিকে আফজালসহ বাড়ির অন্যরা তাড়িয়ে দেন। শুক্রবার গভীর রাতে আফজালের রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নিশি। শনিবার সকালে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে কাশিয়ানী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা