সারাদেশ

আজ মাংস কাটতে গিয়েই আহত শতাধিক

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির মাংস কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। প্রয়োজনে কিংবা শখের বসেও অনেকে মাংস কাটাকাটি শুরু করেন।

শনিবার (১ আগস্ট) ঈদের দিন শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই এমন শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সারা দিনে মাংস কাটতে গিয়ে আহত হয়ে শতাধিক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। যাদের বেশিরভাগই হাতে ও পায়ে ধারালো ছুরি বা দায়ের আঘাত পান। অনেকে শরীরের অন্য স্থানেও জখমপ্রাপ্ত হয়েছেন। এছাড়া গরুর সিংয়ের আঘাত কিংবা লাথির আঘাতেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কয়েকজন।

হাত-পা কেটে ফেলা কয়েকজনের পাঁচটি থেকে ১০টি পর্যন্ত সেলাই লেগেছে। তবে কারও ভর্তির প্রয়োজন হয়নি। সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজধানীর অনেক এলাকা থেকেই লোকজন মাংস কাটাকাটি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে বেশিরভাগ রোগী ছিলেন যাত্রাবাড়ী, হাজারীবাগ ও ধানমণ্ডি এলাকার।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা কোরবানির মাংস কাটতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা