সারাদেশ

নবজাতককে হাসপাতালে রেখে স্বজনরা উধাও

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: ২৫০ শয্যার জেনারেল হসপাতালের নতুন ভবন থেকে দুদিন বয়সী নবজাতককে শিশুকে উদ্ধার করা হয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তার পরিচয় মেলেনি। কে বা কারা শিশুটিকে রেখে হাসপাতালে রেখে গেছেন তাও জানেন না কেউ। শিশুটি হাসপাতালের স্কেনো ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তবে চিকিৎসকরা বলছেন, শিশুটি এখন ঝুঁকিমুক্ত।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার অপারেটর রুবেল একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর দেখেন শিশুটি মেঝেতে পড়ে রয়েছে। পরে তিনি পুলিশকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা সদর হাসপাতাল মেডিকেল অফিসার খালেদা ইসলাম মিতু বলেন, শিশুটি বর্তমানে ভালো রয়েছে। পুরোপুরি সুস্থ হলেই তাকে প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে।

গত ৫ জুলাই ভোলার টাউন স্কুল মাঠ থেকে একটি নবজাতক শিশু উদ্ধার হয়েছিল। এবার হাসপাতাল ভবনের মধ্যেই এমন ঘটনা ঘটলো।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা