সারাদেশ

খেলা চলাকালে যুবককে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি, পাবনা : বিশ্বকাপের খেলা চলাকালে পাবনায় তুফান হেসেন (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

পূর্ব বিরোধের জেরে রোববার দিবাগত রাত পৌনে দশটার দিকে পাবনা পৌর সদরের কাশিপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত তুফান কাশিপুর বটতলা এলাকার নাছিম হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, তুফনের সাথে আগের একটি মারামারির ঘটনা নিয়ে বিরোধ ছিল নাজিরপুর হাটপাড়া গ্রামের মৃত দুদু প্রামানিকের ছেলে নিশান, হেমায়েতপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার আজমত আলীর ছেলে রাজু হোসেন, কাশিপুর সাধু খাঁর বটতলা এলাকার দেলবার হোসেনের ছেলে রাশেদ সহ কয়েকজনের। রোববার রাতে কাশিপুর মোড়ে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখছিলেন তারা সহ এলাকাবাসী।

আরও পড়ুন: পরাজয়ে ফ্রান্সজুড়ে দাঙ্গা

খেলার এক ফাঁকে পূর্ববিরোধের সুত্র ধরে তুফানকে ডেকে একটু দূরে নিয়ে যায় রাশেদ, নিশান, রাজু সহ তার সহযোগিরা। কথা কাটাকাটির এক পর্যায়ে তুফানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তার চিৎকারে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত তুফানের চাচা রমজান শেখ, স্থানীয় বাসিন্দা বকুল, টুটুল শাকিল সহ কয়েকজন জানান, নিশান ও তার সহযোগিরা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজীর সাথে জড়িত। এ কাজে তাদের বাধা দিয়েছিল তুফান। এ ঘটনায় কিছুদিন আগে নিশানকে মারপিট করে তুফান সহ অন্যরা। সেই বিরোধের জের ধরে রোববার রাতে খেলার চলাকালে চিৎকার চেঁচামেচির এক ফাঁকে তুফানকে ডেকে নিয়ে পাশের দোকানের আড়ালে নিয়ে যায় নিশান, রাশেদ, সুইট, কালাম, রাজু, মাহিন। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এ ঘটনার সাথে বিশ্বকাপের খেলা নিয়ে কোনো বিরোধ হয়নি।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হামলাকারীদের সনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দেয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা