সারাদেশ

গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৩

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক তিনটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিদর্শক সেরাজুল ইসলাম, সহ উপ পরিদর্শক মো. জিল্লুর রহমান, উপ পরিদর্শক (খ সার্কেল) রাজা মিয়ার নেতৃত্বে একটি টিম শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাতে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের আ. গফফার শেখের ছেলে মো. উজ্জ্বল শেখ (৩৫)কে নিজ বাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (খ সার্কেল) রাজা মিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় ওই রাতেই মামলা করেছেন।

একই দিন পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই টিম একই এলাকার আ. গফফার শেখের ছেলে মোরাদ শেখ (৬০)কে বাড়ির সামনে থেকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ উপ পরিচালক (খ সার্কেল) মো. জিল্লুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় রাতেই মামলা করেছেন।

আরও পড়ুন: পরাজয়ে ফ্রান্সজুড়ে দাঙ্গা

এছাড়া পৃথক আরেকটি ঘটনায় বিকেল ৫টা ১৫ মিনিটে একই টিম বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের জাফর শেখের ছেলে সোহেল শেখ (২৩)কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। এ সময় পাশের কক্ষ থেকে সোহেলের ভাই মো. আনোয়ার শেখের (৩৬) কক্ষ থেকে একটি স্টিলের বাক্সের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। আনোয়ার শেখ এ সময় ঘরে ছিলেন না। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (ক সার্কেল) সেরাজুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক), ১০ (ক) ও ৪১ ধারায় ওই রাতেই মামলা করেছেন। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (ক সার্কেল) সেরাজুল ইসলাম বলেন, পৃথক তিনটি অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় বোয়ালমারী থানায় তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা