প্রতীকী ছবি
সারাদেশ

জেতার আনন্দ মিছিলে শিশুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় আর্জেন্টিনা জেতার পর আনন্দ মিছিল করার সময় শাওন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ির পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

খিলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, এলাকায় সবার সঙ্গে বাজারে আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছিল শাওন। আর্জেন্টিনা জয়ের পর আনন্দ মিছিল বের করে সমর্থনকারীরা। ওই মিছিলে শাওন ছিল। রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে মিছিল করে খিলা বাজারের দিকে আসছিল। এ সময় খিলা বাজার থেকে নাথেরপেটুয়াগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয় শাওনকে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে শাওনের মৃত্যু হয়।

লালমাই হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক বলেন, আর্জেন্টিনার জয়ে আনন্দ করার সময় খিলা ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) গুরুতর আহত হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা