মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন
সারাদেশ

মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার ভিন্নমতের মানুষদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি করেছে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে যাত্রীদের চরম ভোগান্তি

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর সি.কে ঘোষ রোডে র‌্যালি শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন অধিকার এর ময়মনসিংহ নেটওয়ার্কের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অধিকার এর জেলা সমন্বয়কারী সাংবাদিক মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধন ও র‌্যালিতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক মাটি ও মানুষ’র প্রকাশক-সম্পাদক ফখরুল আলম বাপ্পী চৌধুরি, সুপ্রিম কোর্টের আইনজীবি ও মানবাধিকার সংগঠক এড. মাহবুবুল আলম, মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজ এর প্রভাষক আল হেলাল তালুকদার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছাত্তার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাজ্জাতুল ইসলাম, আব্দুর রাজ্জাক স্বদেশ, দেলোয়ার হোসেন রাজীব, মোমতাহেনা পিংকি, মনির হোসেন, মুকিমুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, বাকিউল ইসলাম, গোলাম সারোয়ার, নাজমুল হাসান নাজু, ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার বিভিন্ন সাংবিধানিক এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে জনগণকে সুশাসন এবং বিচারপ্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত করছে এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো কেড়ে নিয়ে দমন-নিপীড়নের পথ বেছে নিয়েছে।

মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেয়া, রাজনৈতিক সহিংসতাবন্ধসহ গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ বন্ধের দাবি জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা