সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: ভৈরবে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সমাবেশ ঘিরে আতঙ্ক নেই

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নরসিংদীর বেলাব থানার মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- টাইলস বোঝাই ট্রাকের চালক বগুড়া জেলার শিবগঞ্জ থানার বালিকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হাশেম (২৩), শাহ সিমেন্ট বোঝাই ট্রাকের চালক ভোলা জেলার চরফ্যাশন থানার চরমণ্ডল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

আরও পড়ুন: কারও কাছে তেল বিক্রি করবো না

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় টাইলস বোঝাই ট্রাক ঢাকার দিকে এবং শাহ সিমেন্ট বোঝাই ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরাসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে দুটি মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় দুটি ট্রাক ও মালামাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ মরদেহ দুটি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।

ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে মরদেহ দুটি উদ্ধার করি।

আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, চালকরা গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কারণে ঘটনাটি ঘটেছে। দুটি ট্রাকই মালবোঝাই ছিল। নিহতদের পরিচয় পাওয়ার পর তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা