মো. মামুনুর রশীদের অবদান সাগরপাড়ের মানুষ ভুলবে না। (ছবি : সংগৃহিত)
সারাদেশ

মো. মামুনুর রশীদের অবদান সাগরপাড়ের মানুষ ভুলবে না

এম.এ আজিজ রাসেল : "নোঙর তুলে নিলে নরম মাটিতে পড়ে দাগ, নোঙর না মাটি, কার ছিল বেশী অনুরাগ?" এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের বদলি জনিত বিদায় সংবর্ধনা।

আরও পড়ুন : গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা!

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার।

বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, কক্সবাজারের মানুষের মন বঙ্গোপসাগরে ন্যায় বিশাল। এই জনপদের মানুষ আমার হৃদয়ের মনিকোঠায় থাকবে আজীবন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বক্তারা বলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ কক্সবাজারের উন্নয়নের অগ্রপথিক। তিনি সবক্ষেত্রেই ছিলেন মনোযোগী, পরিশ্রমী ও নিষ্ঠাবান। তিনি কক্সবাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তাই তাঁর অবদান সাগরপাড়ের মানুষ কখনো ভুলবে না।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, কক্সবাজার থিয়েটারের পরিচালক স্বপন ভট্টাচার্য্য ও জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিলকী।

আরও পড়ুন : ভোলায় ৩৫ নারী পেল জয়িতা সংবর্ধনা

পরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর কাব্যাভিনয় অনুষ্ঠিত হয়। এতে রাখাইন নৃত্য, কবিতা আবৃত্তি, নৃত্য, একক ও দলীয় গানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এসময় বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কক্সবাজার শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার, শব্দায়ন আবৃত্তি একাডেমি, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী ও শ্রুতি আবৃত্তি অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা