বেগম রোকেয়া দিবস : ভোলায় ৩৫ নারী পেল জয়িতা সংবর্ধনা ( ছবি : সংগৃহিত)
সারাদেশ
বেগম রোকেয়া দিবস

ভোলায় ৩৫ নারী পেল জয়িতা সংবর্ধনা

ভোলা : “সবার মাঝে ঐক্য গড়ি” “নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৩৫ সংগ্রামী নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্রসহ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় আগুনে কোটি টাকার মালামাল ভস্মিভূত

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে জয়িতা অন্মেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ভোলা জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আরও পড়ুন : উলিপুরে মাওলানা আবু জাফর খাঁনের ইন্তেকাল

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ শাফিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম প্রমূখ।

প্রতিবছর সরকার সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অথবা ব্যক্তি জীবনে সফলতা পাওয়া নারীদের মধ্য থেকে ৫টি ক্যাটাগরীতে জয়িতা সম্মাননা প্রদান করে থাকেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক নারী নিযার্তন প্র‌তি‌রোধ পক্ষ

এ বছর জেলা পর্যায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আসমা আক্তার, সফল জননী ক্যাটাগরীতে হোসনে আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নাজমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নাজমুন নাহার ও আর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় বিবি সাওদাকে বেগম রোকেয়া জয়িতা সম্মাননা প্রধান করা হয়েছে। এছাড়াও জেলার সাত উপজেলায় ৫ জন করে ৩৫জন নারীকে এই সম্মাননা প্রধান করা হয়েছে।

আরও পড়ুন : ‘গৌরীপুরে ছাত্রলীগের কমিটি অবৈধ দাবি'

এসময় বক্তরা বলেন,জয়িতা কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফল নারী তথা জয়িতাদের অনুসন্ধান করে তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অন্যান্য নারীদের অনুপ্রাণিত করবে। তাদের দেখাদেখি সমগ্র সমাজ নারীবান্ধব হবে এবং এতে করে লিঙ্গসমতা ভিত্তিক সমাজ বিনির্মাণ ত্বরান্বিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা