সংগৃহীত ছবি
জাতীয়

ঢাবিতে বৃদ্ধার লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনে থেকে অজ্ঞাত পরিচয় (৬০) ১ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আদানির চুক্তি বাতিলে লিগ্যাল নোটিশ

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, এ খবর পেয়ে ঢাবির রোকেয়া হলের সামনে গিয়ে অজ্ঞাত পরিচয় ১ বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ সময় স্থানীয়দের কাছে জানতে পেরেছি ঐ বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ঢাবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। এখন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা-আলোচনা সভা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঝালকাঠিতে সচেতনতামূলক...

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা