সংগৃহীত ছবি
জাতীয়

লেবানন থেকে দেশে ফিরলেন ১৮৩ জন

নিজস্ব প্রতিবেদক: লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে থে‌কে দেশে ফিরেছেন আরও ১৮৩ বাংলাদেশি। এ নি‌য়ে লেবানন থে‌কে দে‌শে ফিরলেন ১১৯ বাংলা‌দে‌শি।

বুধবার (৬ নভেম্বর) ভোরে তারা হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

এ সময় বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাতেমা নুসরাত গাজালী। এদিকে বাংলাদেশ সরকারের উদ্যোগে এ সকল বাংলাদেশিদের দেশে ফিরতে সহযোগিতা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সচিব মো. রুহুল আমিন জানান, লেবাননে থেকে যে সকল বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে।

প্রসঙ্গত, এই নিয়ে এখন পর্যন্ত মোট ৯টি ফ্লাইতে ৪৮৮ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা