সারাদেশ

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মাঝে সংঘর্ষে আঃ শহিদ (৫০) নামে ১ ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কারও কাছে তেল বিক্রি করবো না

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আঃ শহিদের পুত্র রুখন মিয়ার মধ্যে খেলা নিয়ে সংঘর্ষ বাধে। এ ঘটনার জের ধরে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আঃ শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে মারপিট করে।

আরও পড়ুন: সমাবেশ ঘিরে আতঙ্ক নেই

পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আঃ শহিদকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) রকিবুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে আমরাও খবর পেয়েছি ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা