সারাদেশ

পাবনায় নির্বাচন অফিসে চুরি, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, পাবনা: নির্বাচন কমিশনের পাবনা জেলা সার্ভার স্টেশন ভবনের পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে রহস্যজনক চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে খোয়া যাওয়া একটি ল্যাপটপ একটি ক্যামেরা, দুইটি এলসিটি মনিটর ও সিগনেচার প্যাড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখান

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) মাসুদ আলম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (১৯ নভেম্বর) রাতের কোনো এক সময়ে ভবনের নিচতলায় অবস্থিত পাবনা সদর উপজেলার সার্ভার কক্ষে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মালঞ্চি বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ জুয়েল রানা (৩৬), শহরের মহেন্দ্রপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (২৮), আরিফুপর মধ্যপাড়ার মৃত ইউসুফ কামারের ছেলে ভুলু খান (৪২), ছাতিয়ানি পশ্চিমপাড়ার আব্দুর রশিদের ছেলে কাউছার শেখ (২২)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এসপি স্যারের নির্দেশনায় পাবনা নির্বাচন অফিসের চুরি যাওয়া সকল মালামাল অভিযান পরিচালনা করে উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছে। এতে খোয়া যাওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, দুইটি এলসিটি মনিটর ও সিগনেচার প্যাড উদ্ধার করা হয়। চোরাই যাওয়া মালামালগুলোতে জাতীয় পরিচয়পত্র এনআইডি তৈরি, ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটারদের তথ্য সংরক্ষিত ছিল। এ ঘটনার প্রধান আসামি জুয়েল বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ র ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পাবনা জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সাপ্তাহিক ছুটি শেষে অফিস খুলে চুরির বিষয়টি কর্মকর্তা-কর্মচারিদের মাধ্যমে টের পাই। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করে থানায় অভিযোগ দায়ের করি। এরপর সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার আহমেদ বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। বর্তমান নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় সকল মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধার হওয়া মালামাল বুঝিয়ে দিয়েছেন। আশা করছি আগামী রোববার থেকে সেগুলো দিয়ে পুনরায় কাজকর্ম সম্পাদন করতে পারব। কোন ধরনের ইনফরমেশন তারা চুরি করতে পারেনি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরে একটি চক্র আছে তারা বিভিন্ন অফিস-দোকানের ল্যাপটপ কম্পিউটার ও ক্যামেরা চুরি করে বিক্রি করে নেশা করে। এখান থেকেই মূলত তারা নির্বাচন অফিসে চুরি করেছিলো। চুরির রাতে নির্বাচন অফিসের জানালা খোলা দেখে গ্রিল কেটে ভিতরে গিয়ে এগুলো চুরি করে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা