ভুল চিকিৎসায় প্রাণ গেল শিশুর
সারাদেশ

ভুল চিকিৎসায় প্রাণ গেল শিশুর

সান নিউজ ডেস্ক : ঝিনাইদহে ভুল চিকিৎসায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

আরও পড়ুন : স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে জেলার ডাকবাংলা ত্রিমোণী এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (২৫ নভেম্বর) রাত ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুটি সদর উপজেলার বাথপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়া মেয়ে।

গ্রামের ইউপি সদস্য আম্বিয়া খাতুন বলেন, পেট ব্যথার সমস্যা নিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু ইসরাত জাহান মাহেরাকে সদর উপজেলার ইসলামী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাকে চিকিৎসা দেন আব্দুল্লাহ নামে এক ডাক্তার। রাত ৮টার দিকে মারা যায় মাহেরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ক্লিনিকটিতে ভাঙচুর করে। পরে পুলিশ এসে ক্লিনিকের মালিক ও ডাক্তারকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন : ইসলামপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্লিনিক ভাঙচুরের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ কক্ষ থেকে ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আব্দুল্লাহকে আটক করে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা