বাণিজ্য

ভারতে চিকিৎসা সেবা: ভাইদামের সঙ্গে ভিসার চুক্তি

সান নিউজ ডেস্ক: ভারতে স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক দক্ষিণ এশিয়ার মানুষদের চিকিৎসা সেবা সংক্রান্ত বিল পরিশোধের পদ্ধতি সহজ করতে হাসপাতাল সেবা ডেলিভারি প্ল্যাটফর্ম ভাইদামের সাথে অংশীদারিত্ব করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই:ভি)।

এ নিয়ে ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, “নিজ দেশের বাইরে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। তাই, বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে স্বাচ্ছ্যন্দে, বিস্তৃত পরিসরের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন এবং চিকিৎসা বাবদ খরচ ভিসা কার্ড ব্যবহার করে সহজে পরিশোধ করতে পারেন, এজন্য আমরা ভাইদামের সাথে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণের জন্য ভারতে যায়। ভারতের বিভিন্ন সেরা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা গ্রহণের জন্য বাংলাদেশের মানুষদের ছাড় সুবিধার বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।”

ভাইদাম প্ল্যাটফর্মটি বাংলাদেশ ও নেপালসহ অসংখ্য দেশ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবাপ্রাপ্তিতে ভারতজুড়ে পঞ্চাশ’টিরও বেশি হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের জন্য বিশেষজ্ঞ সেবার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে। এছাড়াও, রোগীদের ভিসা আমন্ত্রণ ও ভারতে পৌঁছানোর পর ভাইদাম রোগীদের ভ্রমণ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোতে সহযোগিতা করে। এ অংশীদারিত্বের ফলে ভাইদামের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণে ইচ্ছুক ভিসা’র কার্ডধারীরা ভারতে সার্জারি সহ অন্যান্য ইন-পেশেন্ট চিকিৎসায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

এ নিয়ে ভাইদাম হেলথের (www.vaidam.com ) কো-ফাউন্ডার পঙ্কজ চন্দনা বলেন, “বেশ কয়েক বছর ধরেই চিকিৎসা সেবা গ্রহণের জন্য মানুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন; ভারতের চিকিৎসক ও হাসপাতালগুলোর উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান ও পেশাদারিত্বই এ বিপুল সাড়া ও বিশ্বাস অর্জনের অন্যতম কারণ। গত ছয় বছরে এখন পর্যন্ত হাজারো মানুষকে চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে এখন আমরা বিশ্বজুড়ে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড ভিসা’র গর্বিত অংশীদার হয়েছি, যাতে করে ভিসার কার্ডধারীরা ভাইদাম হাসপাতাল নেটওয়ার্কের মাধ্যমে সেবা গ্রহণ করে দ্রæত সুস্বাস্থ্য লাভ করতে পারেন।”

একজন রোগী বা রোগীর সেবাদাতা ভাইদাম এর ওয়েবসাইটে গিয়ে হাসপাতাল, চিকিৎসক ও তাদের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের বিষয়টি বাছাই করে ভিসা কার্ডের মাধ্যমে তাদের বিল পরিশোধ করতে পারবেন। ভারতে পৌঁছে চিকিৎসাসেবা গ্রহণ করে ভারতের হাসপাতালগুলোতে বিল পরিশোধ করা যাবে।

আরও পড়ুন: সাখাওয়াতকে সিইসি করতে চান জাফরুল্লাহ

বাংলাদেশে ইস্যু করা ভিসা কার্ডের মাধ্যমে তারা বিল পরিশোধ করতে পারবেন। চিকিৎসা সেবা গ্রহণের জন্য অন্য দেশে গিয়ে বিভিন্ন জটিলতা এড়াতে চিকিৎসা সেবা প্রার্থীদের বুকিং থেকে শুরু করে চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা করতে একজন কেস অফিসার তাদেরকে সহযোগিতা করবে। ভিসা ও ভাইদামের মধ্যে এ অংশীদারিত্ব ভারতে চিকিৎসা সেবা গ্রহণে ইচ্ছুকদের চিকিৎসা সেবা গ্রহণের বিল পরিশোধ করার বিষয়টিকে আরো সহজ করবে। এ অফারটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ের অন্যান্য শর্তাবলী এ ওয়েবসাইট থেকে দেখা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা