সারাদেশ

পর্দা উঠলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : পর্দা উঠলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দীর্ঘ ৭ বছর পর এ আসর শুরু হয়। এবার লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যুব একাদশ রামু বনাম চকরিয়া ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। যার ফলে গোল শূন্য ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে যান চলবে জানুয়ারিতে

এর আগে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরমেয়র মুজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা প্রমুখ।

আরও পড়ুন: প্রকৃতির সঙ্গে মানুষের মনও বদলে যায়

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, 'প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এই আসরটি অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছেন। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরী।

বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা বলেন, 'দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে দেশের বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে গ্রুপটি। আমরা চাই খেলাধুলায় এগিয়ে যাক বাংলাদেশ। প্রত্যেক জেলায় আয়েজিত জেলা ফুটবল লিগে সহযোগিতা করে যাচ্ছি আমরা।'

আরও পড়ুন: আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রমুখ।

২০১৪-১৫ সালের পর চলতি বছর এ আসরের পর্দা উঠেছে। আসরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবারের আসরে জেলার ১৮ টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা