সারাদেশ

শিক্ষিকার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): সহকারী শিক্ষিকার দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হলেন একই স্কুলের প্রধান শিক্ষক এবং বাদির স্বামী।

আরও পড়ুন: তীব্র গরমে ২০ হাজার মানুষের মৃত্যু

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামে। মামলার বাদি পপি খানম কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই জেলার মধুখালি উপজেলার মহিষাপুর গ্রামের আবুল কাশেম খানের মেয়ে।

মামলার আসামী খন্দকার মাহাবুবুর রহমান (৪৩) একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাদি পপি খানমের স্বামী। মাহাবুবুর-পপি দম্পতির তাহমিদ (৬) ও তায়হান (২) নামে দুটি পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন: আলজেরিয়ায় ৪৯ জনের মৃত্যুদণ্ড

জানা যায়, চলতি বছরে ফরিদপুর বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রী পপি খানম একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর - ৩১২/২২ এর অধীনে ১১ (গ) ধারায়।

ওই মামলায় শুক্রবার (২৫ নভেম্বর) রাতে স্বামী খন্দকার মাহাবুবুর রহমানকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ। শনিবার দুপুরে আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এ ব্যাপারে মামলার বাদি পপি খানম বলেন, আমাদের বিয়ে হয় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী। বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এজন্য ২০১৯ সালে একবার মামলা করি। তখন জেলা শিক্ষা অফিসার স্যারের মধ্যস্থতায় ওই বছরই মামলা তুলে নেই। কিন্তু নির্যাতন বন্ধ না হওয়ায় পরে ২০২২ সালের জুলাই মাসে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদপুর বিজ্ঞ আদালতে মামলা করি। পরে আদালত বিষয়টির তদন্তভার বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠালে তিনি (ইউএনও) বিষয়টির মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আমার স্বামীর নাছোড়বান্দা মনোভাবের কারণে ইউএনও স্যার তদন্ত প্রতিবেদন দিয়ে দেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা