সারাদেশ

স্কুলের ভবন থেকে ২ শিশুর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: দিনাজপুরে একটি স্কুলের পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত দুই শিশু বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে। তাদের নাম রিমন ও ইমরান।

নিহতরা হলো— বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের দুই ছেলে রিমন ও ইমরান।

বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল দুই শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরের সামনে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা