সারাদেশ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়ার বিরুদ্ধে বন্দুক দিয়ে পাখি শিকারের অভিযোগে থানায় জিডি দিয়েছে বন বিভাগ।

আরও পড়ুন: রিজার্ভের কোনো সমস্যা নেই

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বানিয়াচং থানায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ বন কর্মকর্তা (আঃ) তোফায়েল আহমেদ চৌধুরী অভিযোগ করেন।

তিনি জানান, বন্দুক দিয়ে পাখি শিকার ও পাচারজনিত কারণে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যমে বানিয়াচংয়ের উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া চেয়ারম্যানের বন্দুক দিয়ে পাখি শিকারের ছবি ও খবর প্রকাশিত হয়। যা থেকে জানা যায় তিনি স্থানীয় লক্ষীবাউড় ও এর আশপাশের এলাকায় নিজে বন্দুক নিয়ে পাখি শিকারে লিপ্ত। স্থানীয় জনসাধারণ বাধা দিলেও তিনি কোন প্রকার কর্ণপাত না করিয়া বিভিন্ন সময়ে পাখি শিকার করিতেছেন। পাখি শিকার ও পাচার করা বাংলাদেশ বন্যপ্রাণী (নিরাপত্তা) আইন ২০১২-এ দন্ডনীয় অপরাধ।

আরও পড়ুন: বিএনপির সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল

তোফায়েল আহমেদ চৌধুরী আরো জানান, ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। ইউপি হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ নাম না জানা আরও কয়েকজন পাখি শিকার ও পাচার কাজে জড়িত আছেন বলে স্থানীয়ভাবে জানা যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তিনি একজন নিয়মিত পাখি শিকারী। এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারো বাঁধা না মেনে তিনি প্রতিনিয়ত পাখি শিকার করছেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে জিডি দেয়া হয়েছে। পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৫১৯

বন্দুক দিয়ে পাখি শিকারের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া। তিনি বলেন, বন্দুক দিয়ে পাখি শিকারের যে ছবিটি ছড়ানো হয়েছে সেটি আমার না। অস্পষ্ট একটি ছবি দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমার বিরোধীপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা