সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাস্তা সংস্কারে অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছে আসাদুজ্জামান লাবলু নামে এক ঠিকাদার। এ সময় তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন তিনি। এ ঘটনার পর বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।

আরও পড়ুন: রিজার্ভের কোনো সমস্যা নেই

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কের পুরাতন মুক্তিযোদ্ধা অফিসের পাশেই একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। ঠিকাদার আসাদুজ্জামান লাবলুর সাথে আরও দুজন ছিল।

সাংবাদিক আল মামুন জীবন দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৫১৯

সাংবাদিক আল মামুন জীবন বলেন, দুপুরে হোটেলে খাওয়ার সময় ০১৭১৫১৩৮০৮৭ নম্বর হতে ফোন করে আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করে। এরপর আমার স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে বলেন যে, নিজের বাড়ীর খোঁজ রাখেন না, অন্যজনের খবর নিয়ে বেড়াচ্ছেন। হোটেলের ঠিকানা দিলে সেখানে উপস্থিত হয় ওই ঠিকাদার ও তার সাথে আরও দুজন ব্যক্তি। সেখানে সাংবাদিকদের স্ত্রীকে নানা অশ্লীল মন্তব্যসহ ঠাকুরগাঁও আসলে তোমাকে দেখে নিবো, আমার পিছনে লাগছো, আমাকে চিনো না।

অকস্মাৎ রেগে যাওয়ার কারণ জানতে চাইলে অশ্লীল ভাষায় গালিগাল ও মারধর করতে এগিয়ে আসে। উপস্থিত লোকজন এগিয়ে এলে ঠিকাদারের লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া বাজার পর্যন্ত ৫.১ কিলোমিটার পাকা রাস্তা সংস্কার কাজে স্থানীয়রা অনিয়মের অভিযোগ করলে 'নিম্নমানের কাজ বন্ধের চেষ্টায় ঠিকাদার-স্থানীয়দের হাতাহাতি' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের জেরে বৃহস্পতিবার দুপুরে ওই সাংবাদিকের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য ও দেখে নেওয়ার হুমকি দেয়।

আরও পড়ুন: বিএনপির সমাবেশের উদ্দেশ্য গণ্ডগোল

এ বিষয়ে ঠিকাদার আসাদুজ্জামান লাবলু জানান, বর্তমানে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। আর সাংবাদিকরা শুধু আমার কাজগুলো দেখছে , অন্য ঠিকাদারের কাজে অনিয়ম হলেও তাদের চোখে পড়ে না। তাই রাগের মাথায় এমন ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল আলম বলেন, কারো সাথে এমন আচরণ করা মোটেই ঠিক হয়নি। আমি খোঁজ নিবো। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন: করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২০

ঠাকুরগাঁও সাংবাদিক নেতারা বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ঠাকুরগাঁও এলজিইডির কর্মকর্তারা ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের করা কাজগুলোর অনিয়ম তদন্ত করে লাইসেন্স বাতিলের ব্যবস্থা নিবেন।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, অভিযোগ পেয়েছি ।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা