সারাদেশ

হাজারও ব্রাজিল সমর্থকের শোভা যাত্রা

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: কাতার বিশ্কাপ ফুটবলের উম্মদনা ছড়িয়ে পড়েছে রাজধানীর কাছের মুন্সীগঞ্জ জেলা শহরে। বৃহস্পতিবার বিকেলে শহরে বর্নাঢ্য শোভা যাত্রা করেছে ব্রাজিল সমর্থকরা। শোভা যাত্রায় মিলেছে হাজারও ব্রাজিল সমর্থক।

আরও পড়ুন: যশোর জনসভায় প্রধানমন্ত্রী

বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকা থেকে এ শোভা যাত্রা বের করে পশ্চিম দেওভোগ অনিবার্ণ ক্লাব।

এ সময় সমর্থকদের পড়নে ছিলো হলুদ সবুজের সার্জি। হাতে শোভা পায় বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা। হাজার হাজার ব্রাজিল সমর্থকের কন্ঠে বেঁজে উঠে প্রিয় দলের বিজয়ের আশা-আকাঙ্খার শ্লোগান। এক কথায় শোভা যাত্রা হয়ে উঠে ব্রাজিল সমর্থকদের মিলনমেলায়।

শহরের প্রানকেন্দ্র পুরাতন কাচারী, বাজার সড়ক, বঙ্গবন্ধু সড়ক, পুরাতন বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিন করে বিকেল সাড়ে ৪ টার দিকে পুনরায় পশ্চিম দেওভোগ গিয়ে শেষ হয় এ শোভা যাত্রা।

এতে অংশ নেওয়া সাংবাদিক আরাফাত রায়হান সাকিব বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

ব্রাজিল সমর্থক স্মরন খান বলেন, চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল সমর্থকদের মিলনমেলা। খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিলের বিজয় হবে। এটাই আয়োজকদের প্রত্যাশা।

শোভার সমন্বয়ক সৌরভ হাসান বলেন, ব্রাজিল সমর্থকদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন। আমরা এভাবেই এক হয়ে ব্রাজিলের খেলাগুলো সবাই মিলে দেখব। আর ব্রাজিল দলকে সমর্থন করবো।

আরও পড়ুন: জানুয়ারিতে গ্যাস সংকট কাটবে

ব্রাজিল সমর্থক জিলান বলেন, এবার কাতার বিশ্বকাপে হেক্সা শিরোপার মাধ্যমে আবারও ব্রাজিল ৮০০ কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আমরা প্রত্যাশা করি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

দেশে ফিরল আর্জেন্টিনা দল, সাথে নেই মেসি

২০২২ বিশ্বকাপ শেষে যে দেশে কোটি কোটি মানুষের বাঁধভাঙা বিজয় উল্লাস হয়েছিল, এবা...

গৃহবধু লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

মাদারীপুরে বহুল আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে বাগেরহাট থেক...

অনুমতির অপেক্ষায় চট্টগ্রামের এইচএসসি পরিক্ষার্থীরা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমম...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা