সারাদেশ
আলফাডাঙ্গায় চেয়ারম্যান 

মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধে মিথাচার করায় মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে আগামী ২৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রত্যাশী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিচুর রহমান সোহান।

তাকে রাজাকারপুত্র বলে আখ্যায়িত করে দলটির অপর মনোনয়ন প্রত্যাশী রবিবার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার (২১ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা চৌরাস্তায় মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হারিচুর রহমান সোহান। তিনি বলেন, আমার বাবা আব্দুর রহমান গোপালপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের বাড়িতে ৪৫ জনের একটি মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল। উক্ত ক্যাম্পের যাবতীয় ব্যয়ভার আমার পিতাই বহন করতেন।

তিনি আরো বলেন, আমি গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে তৃণমূল আওয়ামী লীগের মতামতের ভিত্তিতে আমি প্রথম হই। গোপন ভোটাভুটিতে আমি ১৯ ভোটের মধ্যে ১১ ভোট এবং মো. মোনায়েম খান ৮ ভোট পান। মো. মোনায়েম খান হেরে গিয়ে গত ২০ নভেম্বর আমার পিতা সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানকে রাজাকার বলে আখ্যায়িত করে মানববন্ধন করে।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্য জানতে দলীয় কার্যালয়ে গেলে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, গোপালপুর ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় আমরা ভোটাভুটি দেই। ভোটে হারিচুর রহমান সোহান ১১ ও মোনায়েম খান ৮ ভোট পান। তিনি আরো বলেন, সোহানের পিতা রাজাকার ছিলেন না, শুনেছি পিস কমিটির সদস্য ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা, সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফুদ্দিন তারা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, মাহবুবুর রহমান কচি, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, মো. অলিয়র রহমান নিলু মিয়া প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা