সারাদেশ

শিমুলিয়া ফেরিঘাটে প্রবল ভাঙ্গন

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে ফেরিঘাটের সামনের রাস্তা নদীতে ভাঙতে শুরু করে। এ কারণে ৩ নম্বর ফেরিঘাট দিয়ে যান চলাচল বন্ধ আছে।

সন্ধ্যা পর্যন্ত ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড অথবা শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ কেউই কোনও ব্যবস্থা নেয়নি।

এসব তথ্য জানিয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) মো. সাফায়েত আহমেদ বলেন, ‘পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এখন শুধু পাঁচটি ফেরি চলছে। তবে সকালে আটটি ফেরি চলতে পেরেছিল। ৩ নম্বর ফেরি ঘাট বন্ধ আছে। তবে মাত্র পাঁচটি ফেরি চলায় ২ নম্বর ফেরি ঘাটও ব্যবহারের প্রয়োজন পড়ছে না। এখন শুধু ১ ও ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও জানান, ঈদের ছুটি কাটাতে এরই মধ্যে সাধারণ যাত্রীরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছে। বর্তমানে ঘাটে দুইশ' থেকে আড়াইশ' যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা