সারাদেশ

শোয়ালাকিয়ায় এবার ঈদের জামাত হচ্ছে না!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোয়ালাকিয়া ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার (২৭ জুলাই) বিকেলে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহীদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদের ঈদের এক বা একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পড়ে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নামাজ পড়া হবে।

শহরের শহীদী মসজিদের সকাল ৮টা ও ৯টায় পর পর দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া পাগলা মসজিদের সকাল ৮টায় শহরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সভায় এসপি মাশরুকুর রহমান খালেদ, এডিসি (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সদরের ইউএনও ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদিরসহ ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা