সারাদেশ

ভেঙে গেছে ফরিদপুর শহর রক্ষা বাঁধ

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকালে বাঁধের ৪৫ মিটার অংশ ধসে গেছে। এর আগে ওই স্থানে গত শনিবার ৮০ মিটার জায়গা ধসে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছিল।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ভাঙনের ওই অংশের উজানের দিকে পানি চুইয়ে ভেতরে ঢুকতে থাকে সকাল থেকেই। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙনে ঠেকাতে বালির বস্তা ফেলা হলেও বিকেল চারটার দিকে হঠাৎ করেই ফাটল ধরে তা বড় হতে থাকে। এক পর্যায়ে বাঁধের ৪৫ মিটার অংশ ধসে পড়ে। এতে ওই এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করেছে।

তিনি আরও জানান, পানির যে চাপ তাতে এই মুহূর্তে বাধ মেরামত করা সম্ভব নয়। পানির চাপ কমলে কাল থেকে বাঁধটি পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও জানান, যারা বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন এবং ভাঙনের হুমকিতে যারা আছে তাদের সকলকে ফরিদপুর বায়তুল আমান এলাকার রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় খোলা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তিনি আরও জানান, বন্যার্তদের থাকার জন্য জেলায় ৩৩ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বন্যায় জেলার ৭ উপজেলার ৫৪০ টি গ্রামে পানি প্রবেশ করেছে। সোমবার সন্ধ্যায় পরিমাপ অনুযায়ী পদ্মা নদীর পানি ফরিদপুর অঞ্চলে বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বাঁধের মেরামত করা অংশ দিয়ে পানি প্রবেশের খবর পেয়ে আমরা বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। পানির চাপ কমলে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা