সারাদেশ

গোপালগঞ্জে ২৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: মুকসুদপুরে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিপন শেখকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রোববার (২৬ জুলাই) রাতে মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রাম থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। শিপন শেখ মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মোজহার শেখের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানি স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, মাদক বেচা-কেনা হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্চর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী শিপন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শিপন শেখ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। আসামিকে জব্দকৃত ইয়াবাসহ সোমবার (২৭ জুলাই) সকালে মুকসুদপুর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা