সারাদেশ

ফরিদপুরে দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ও রোববার (২৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভুবুকদিয়া বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

কানাইপুরে ঢাকা থেকে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। তারা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৫০) ও একই এলাকার কমল খানের খানের ছেলে সাইফুল খান (৩০)।

করিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জয়নাল বলেন, এর মধ্যে জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন। সাইফুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভুবুকদিয়ায় নিহত দুই মোটরাসাইকেল আরোহী হলেন, চালক ডাঙ্গি ইউনিয়নের যদুরদিয়া গ্রামের মৃত সাত্তার মাতুব্বরের ছেলে আলী মাতুব্বর (৩৫)ও আরোহী নগরকান্দার ফুলসূতী ইউনিয়নের বাওতিপাড়া গ্রামের রূপ কুমার মণ্ডলের ছেলে নয়ন মণ্ডল (২২)।

নগরকান্দা দমকল বাহিনীর স্টেশনমাস্টার আতিকুর রহমান বলেন, একটি ট্রাক আগে থেকে মহাসড়কের বাম পাশে দাঁড়ানো ছিল। পুকুরিয়া থেকে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মোটরসাইকেলটি ওই ট্রাকে গিয়ে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে আলী মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন এবং নয়ন আহত হন। রাত ১টার দিকে নয়নকে ঢাকা নেওয়ার পথে মানিকগঞ্জ এলাকায় মারা যান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা