সারাদেশ

‘কাজ না হলে না খেয়ে মরতে হবে’

বনিক কুমার, গোপালগঞ্জ থেকে:

কোরবানির ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের কর্মকারপাড়ায় এবার তেমন কোনো কাজ নেই। অথচ বিগত বছরগুলোতে এ সময় দম ফেলার সময় পেতোনা তারা। কোরবানির পশু জবাইসহ মাংস বানানোর কাজে ব্যবহৃত নানা ধরনের ছুরি, কোপা ও চাপাতি বানানোর কাজে ব্যস্ত থাকতেন এ পাড়ার কর্মকার শিল্পীরা। কিন্তু এ বছর করোনার কারণে কিছু শিল্পী ছিটে-ফোঁটা কিছু কাজ পেলেও দুশ্চিন্তায় রয়েছেন অধিকাংশরা।

কোরবানির আর মাত্র ছয়দিন বাকি। প্রতি বছর এই সময়টায় কর্মকারদের হাতে থাকতো প্রচুর কাজ। সারা বছর এই সময়টার জন্য তারা অপেক্ষায় থাকেন। কোরবানি উপলক্ষে যে কাজ হতো, তা দিয়ে চলতো বেশ কয়েক মাসের খরচ। দিন-রাত কাজ করে ক্রেতাদের অর্ডার অনুযায়ী পশু কোরবানির ছুরি, চাকু, কোপাসহ অন্যান্য মালামালের যোগান দিতেন। কেউ কেউ আসতেন পুরনো যন্ত্রপাতি মেরামত ও ধার দিতে। কিন্তু, এ বছর এখনো পর্যন্ত কাজের কোনো চাপ পড়েনি গোপালগঞ্জের কর্মকারদের। করোনার কারণে একদিকে যেমন গরুর হাট এখনো তেমন জমে ওঠেনি, তেমনি কর্মকারদের কাজও তেমন একটা না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই কর্মকারেরা রয়েছেন দুশ্চিন্তায়।

সরেজমিন সোমবার (২৭ জুলাই) গোপালগঞ্জ জেলা সদরের মার্কাস এলাকায় কর্মকারপাড়ায় গিয়ে দেখা গেছে, সেখানে দোকান রয়েছে ১৫টি। অনেকে বসে বসে গল্প করছেন। কেউ বা টুক টাক কাজ করছেন। তেমন কোনো ক্রেতা নেই।

হতাশার সুরে কর্মকার কানাই বিশ্বাস বলেন, ‘করোনা আমাদের আয়ের পথ বন্ধ করেছে। লোকজন আসছেন না। তাই এখনো আমাদের কাছে কাজ আসেনি। দুশ্চিন্তায় রয়েছি কাজ হবে কি হবে না। তবে শেষ মুহূর্তের আশায় আছি। হয়তো শেষের দুই একদিন আগে কিছু ক্রেতা আসবেন। তাই অল্প অল্প করে কিছু মালামাল তৈরি করে রাখছি।’

কর্মকার অজিত বৈদ্য বলেন, ‘এ বছর আয়-রোজগার নেই। আগামী দিনগুলো কিভাবে চালাবো এই আশঙ্কায় দিন কাটছে আমাদের।’

দিলীপ কর্মকার জানান, এ বছর লোহা, কয়লা ইত্যাদির দাম আগের চেয়ে বেশি হওয়ায় তাদের উৎপাদিত মালামালের দামও একটু বেশি হবে। তারা কেজিপ্রতি পশু জবাই করা ছুরি ৫০০ টাকা, দা ৬০০ টাকা, কোপা ৪০০ টাকা, কুড়াল ৪০০ টাকা ও বটি ৫০০ টাকা দরে বিক্রি করছেন।

তিনি আরো বলেন, ‘কোরবানিতে পশু কোরবানি যদি কমে যায়, তাহলে আমাদের কেউ খুঁজবে না। ধার দেনা হয়ে যেসব অস্ত্রপাতি তৈরি করেছি তা রয়ে যাবে। ফলে আমাদের না খেয়ে মরতে হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা