সারাদেশ

নবজাতকের দত্তক না পাওয়া নারীর আহাজারি 

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া অজ্ঞাত পরিচয় এক নবজাতককে ২২ দিন লালন-পালন করেও আইনিভাবে দত্তক না পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন বিথী ইসলাম। এ ঘটনায় রোববার (২৬ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

২২ দিন আগে ভোলা শহরের হাসপাতাল এলাকায় ওই নবজাতককে কুড়িয়ে পান স্থানীয়রা। ওই শিশুটির লালন-পালনের দায়িত্ব নেন চরনোয়াবাদ এলাকার বিথী ইসলাম।

ওই শিশুটিকে আইনি প্রক্রিয়ায় দত্তক নিতে বিথী ইসলামসহ অন্য ১০ দম্পতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবেদন জানান। শুনানি শেষে মো. জাকারিয়ার আদালত শিশুটিকে লালন-পালনের জন্য অন্য এক দম্পতিকে দায়িত্ব দিয়েছেন। এ সময় বিথী ইসলাম কান্নায় ভেঙে পড়েন। পরে জোর করে তাকে আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস জুবলী বলেন, আদালত শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় যথাযথ পরিবারের কাছেই লালন-পালনের দায়িত্ব দিয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা